শেষ দিনে রংপুরে জমজমাট প্রচারণা
জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে রংপুর জুড়ে জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। দিনভর মাইকিং, প্রার্থীদের গণসংযোগ, র্যালি, পথসভায় ভোট উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। গতকাল সকালে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সকালে...
