মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

ফন্ট সাইজ:

মিছিল নিয়ে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় যাওয়ার পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।