ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে পাওয়া যাবে বাংলাদেশের ভিসা
পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আগামী ১লা ডিসেম্বর থেকে যথারীতি চালু থাকার ঘোষণা দিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন। সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে উপ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, নতুন ভাবে স্ইুফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেসকে ভিসার আবেদনে সহায়তা প্রদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, যে সার্ভিস প্রোভাউডারেরসঙ্গে চুক্তি ছিল তার...
