ভারত

কলকাতায় সবজির দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত

৩১ জুলাই (শুক্রবার), ২০২৬

কয়েক দফায় টানা বৃষ্টির ফলে কলকাতার বাজারে প্রায় সব ধরনের সবজির দাম লাফিয়ে বেড়ে চলছে। সেইসঙ্গে রয়েছে সরবরাহের ঘাটতি। শুধু সবজির দামই নয়, পোলট্রি মুরগির ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতিটি ৯ রুপি। ব্যবসায়ীদের মতে, কয়েক দিনের মধ্যে তা ১০ রুপি ছুঁতে পারে। বাজারে গেলে ৮০ রুপির নিচে তেমন...

ভারতে কঠিন পরিস্থিতিতে মেটা

সংস্থার ভারত প্রধানের বিরুদ্ধে এফআইআর

৩১ জুলাই (শুক্রবার), ২০২৬

ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিচালনাকারী সংস্থা মেটা ভারতে সাম্প্রতিক সময়ে বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে, সংস্থাটি বৃহস্পতিবার সরকারের সামনে হাজির হয়ে তাদের নীতিগত ও প্রযুক্তিগত বিষয়গুলো ব্যাখ্যা করেছে।এরই মধ্যে মেটা'র ভারত প্রধানের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বিজেপি সমর্থকদের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা...

পশ্চিম এশিয়ার সংঘাতে ১৬ ভারতীয় নাগরিক নিহত, আহত ৭৫ জন

৩১ জুলাই (শুক্রবার), ২০২৬

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে ১০ জন নাবিকসহ মোট ১৬ জন ভারতীয় নাগরিক নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন। পাশাপাশি এই সময়ে কাতারের একটি গ্যাস স্থাপনায় দুর্ঘটনায় আরও ১২ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন।সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাসের এক প্রশ্নের লিখিত জবাবে বৃহস্পতিবার রাজ্যসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন...

সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে আদালতের মত বদল

২৮ জুলাই (মঙ্গলবার), ২০২৬

বিহার ও আসামের মতো কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি পশ্চিমবঙ্গে। তবে মঙ্গলবার নিম্ন আদালতে গত শুক্রবার ছাত্র বিক্ষোভে যুক্ত থাকায় ধৃত ১৬ জনকেই জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল। ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দিয়েছিলেন বিচারক। কিন্তু...

ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সন্ত্রাস মোকাবেলায় পশ্চিমবঙ্গে নিদ্দিষ্ট থানা তৈরি করছে

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সন্ত্রাস মোকাবেলায় পশ্চিমবঙ্গে নিদ্দিষ্ট থানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এনআইএ-র থানা স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।কেন্দ্রীয় এই সংস্থাটি বর্তমানে নিউ টাউনে তার শাখা কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করে। রাজ্যে সন্ত্রাসবাদ-বিরোধী মামলা মোকাবেলার জন্য কোনো নির্দিষ্ট থানা নেই। স্বরাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা...

সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত্যু বেড়ে ২০

২২ জুলাই (বুধবার), ২০২৬

সিকিমের নামচি জেলার সামারদুং এলাকার তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মঙ্গলবার আচমকা ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এখনো উদ্ধার কাজ চলছে। ভেতরে আরও আটকে থাকতে পারে বলে অনুমান। বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০। মৃতদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের শ্রমিক। বিষাক্ত মিথেন গ্যাসেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সিকিম...

ভারতে ফের করোনা সংক্রমণ বাড়ছে

পশ্চিমবঙ্গেও এক কিশোরসহ ৪ জন শনাক্ত

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

ফের খবরের শিরোনামে করোনা সংক্রমণ। ভারতে ১ জুলাইয়ের পর থেকে ৩৪৪ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেসব রাজ্যগুলো থেকে করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে সেগুলো হলো, কেরল, মহারাষ্ট্র , অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, কর্ণাটক ও বিহার।পশ্চিমবঙ্গেও ৪ জনের করোনা সংক্রমণের খবর জানা গেছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তিন...

ইউক্রেন উপকূলে জাহাজে হামলায় ৪ ভারতীয় নাবিকের মৃত্যুর প্রতিবাদে রাশিয়ান দূতকে তলব ভারতের

২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬

ইউক্রেন উপকূলে একটি জাহাজে হামলার ঘটনায় চারজন ভারতীয় নাবিকের মৃত্যুর পর ভারত মঙ্গলবার রাশিয়ার চার্জ দ্য'অ্যাফেয়ার্সকে তলব করেছে। এমভি গোল্ডেন লিও নামের জাহাজটি রবিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা থেকে যাত্রা করার সময় হামলার শিকার হয়। গিনি বিসাউ-এর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে ভারত বলেছে, হামলায় জাহাজের ১০ জন...

কাঁটাতারের বেড়ার জন্য ১০২৫ একর জমি হস্তান্তরের ঘোষণা

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফ'র ডিজি

১৩ জুলাই (সোমবার), ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে এসেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিজি। মঙ্গলবার সুন্দরবন লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যান বিএসএফের ডিজি প্রবীণ কুমার। সূত্রের খবর, সীমান্তে বিএসএফ কতটা প্রস্তুত আছে, বেড়া বসানোর কাজ কেমন চলছে, গ্রিড ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন বিএসএফ'র উচ্চপদস্থ কর্মকর্তারাও। উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা...

মমতা সরকারের সব প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে কমিশন গঠন বিজেপি সরকারের

১৫ জুলাই (বুধবার), ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিগত তৃণমূল কংগ্রেস সরকারের সব ধরণের প্রাতিষ্ঠানিক দুর্ণীতির বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করেছে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। এতে বলা হয়েছে, পূবর্তন সরকারের আমলে অর্থাৎ ২০১১ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত যাবতীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে তদন্ত করা হবে। এই কমিশনের শীর্ষ পদে নিয়োগ করা...

সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি

তেলাপোকা জনতা পার্টির গণঅনশনের ঘোষণা

১৫ জুলাই (বুধবার), ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রী ধমের্ন্দ্র প্রধানের পদত্যাগ এবং কথিত পরীক্ষা সংক্রান্ত অনিয়মের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে দিল্লি যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টি টানা আন্দোলন করে চলেছে। বুধবার তেলাপোকা জনতা পার্টির প্রতিবাদ ২৫তম দিনে পদার্পণ করেছে, অন্যদিকে এই দাবির সমর্থনে লাদাখের বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ...

পশ্চিমবঙ্গে ‘গুন্ডা দমন আইন’ চালু হওয়ার দিনেই স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা

১৩ জুলাই (সোমবার), ২০২৬

পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর হয়েছে ‘গুন্ডা দমন আইন’। রাজ্যে যেকোনো ধরনের সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির অবসান ঘটানোর ক্ষেত্রে এই আইন এনেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই আইনের অধীন রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক তৎপরতা বন্ধে যেকোনো সন্দেহভাজন অপরাধীকে এক বছর পর্যন্ত আটকে (ডিটেনশন) রাখা এবং প্রয়োজনে এলাকা ছাড়া...

তৃণমূল কংগ্রেসের ১০০০ কোটি রুপির ব্যাংক তহবিল ফ্রিজ করল পুলিশ

১১ জুলাই (শনিবার), ২০২৬

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলে ধরেছে ভাঙন। শুধু তাই নয় দলীয় তহবিল নিয়ে চলছে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। তবে দলীয় তহবিলের কর্তৃত্ব এখনও পর্যন্ত মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কর্তৃত্বে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ শুক্রবার মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে থাকা আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ (জব্দ)...

বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভায় প্রার্থী হলেন সাবেক ৩ তৃণমূল কংগ্রেস সাংসদ

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

বিজেপিতে যোগ দেয়ার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সাবেক তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইককে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার রাতেই তিনজনের নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে তারা রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। আগামী ২৪ জুলাই এই তিনজনের...

বারুইপুরকাণ্ড

এনকাউন্টারের তদন্তভার সিআইডিকে, চলবে বিচারবিভাগীয় তদন্তও

১০ জুলাই (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে এক কিশোরীর গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে পুলিশের এনকাউন্টারে আটক অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল নিহত হয়েছেন। এই এনকাউন্টার নিয়ে রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। বিচার বহির্ভূত এই হত্যা নিয়ে মানবাধিকার সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরাও সরব হয়েছেন। অনেকেই...

মোদির উন্নয়নে আস্থা রেখে বিজেপিতে যোগ রাজ্যসভার পদত্যাগী তিন তৃণমূল কংগ্রেস সাংসদের

৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬

কিছুদিন আগেই রাজ্যসভা থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। বৃহস্পতিবার তিনজনই মোদির উন্নয়নে আস্থা রেখে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য তাদের হাতে তুলে দেন দলের পতাকা। তিনি বলেন, 'এখন তাঁদের একটাই পরিচয়,...

পশ্চিমবঙ্গের বারুইপুর কাণ্ড

এনকাউন্টারে মৃত্যু অন্যতম অভিযুক্তের

৮ জুলাই (বুধবার), ২০২৬

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে এক কিশোরীর গণধর্ষণ ও খুনের ঘটনার পর এখনও এলাকা থমথমে।এরই মধ্যে বারুইপুর কাণ্ডের এক অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে রোববার প্রথম গ্রেফতার করা হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, উত্তর প্রদেশের বিজেপি সরকারের প্রচলিত এনকাইন্টার তত্ত্বের অনুসরণে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের...

মোদি ও শেহবাজের কথা হোক, চান ভারত-পাকিস্তানের শতাধিক ব্যক্তি

১ জুলাই (বুধবার), ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার প্রযোজনীয়তার কথা জানিয়েছিলেন। এবার ভারত ও পাকিস্তানের দুই দেশের শতাধিক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতা এক আবেদনে উভয় সরকারের প্রতি দীর্ঘদিনের বৈরিতা অবসানের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের ১১৭ জন ব্যক্তি এই আবেদনে স্বাক্ষর করেছেন।'সেন্টার ফর...

সমাজবিরোধী কার্যকলাপ দমনে বিল আনলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকার

২৯ জুন (সোমবার), ২০২৬

সমাজবিরোধী কার্যকলাপ দমনের একটি বিল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয়েছে। এই বিলে বিনা বিচারে ১২ মাস পর্যন্ত আটক রাখার বিধান রাখা হয়েছে।‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’ পেশ করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রস্তাবিত এই আইনটির লক্ষ্য দাঙ্গা এবং অন্যান্য ধরনের সহিংসতা প্রতিরোধ করা।মুখ্যমন্ত্রী বলেন,...