নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

ফন্ট সাইজ:

নেত্রকোনায় কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরশহরের সাতপাই লেভেলক্রসিং এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আমিরুল ইসলামের ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার ভোররাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ছাত্রদল নেতা আমিরুল ইসলাম। তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। চিরকুটে আগামী ১৬ ডিসেম্বর শহরের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো জানান, সকালে খবর পেয়ে ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়সহ হুমকির উপকরণ দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।