দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, শরীয়তপুরের নওডোবা নামে একটা এলাকা আছে। পদ্মা সেতুর যেখানে ল্যান্ডিং। নওডোবা থেকে জাজিরা, ওই রাস্তায় ফজরের নামাজের পরে একটা ইনসিডেন্ট হয়েছে। অনেকগুলো লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে আন্তঃকলহ বা আন্তঃদ্বন্দ্ব হয়েছে। সংঘর্ষ হয়েছে। এগুলো আমি শুনতে পাচ্ছি। এখনো আমরা ডিটেইল তদন্ত করি নাই। তাতে করে দুইজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স; তারা যথেষ্ট ধৈর্য সহকারে, অত্যন্ত কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানকার পরিস্থিতি শান্ত।’

কার্যক্রম নিষিদ্ধ আওমামী লীগের সহিংসতা নিয়ে মানুষের মনে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কোনো শঙ্কা নেই। ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো নিয়ে তিনি বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো রকমের সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।