ব‌রিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ব‌রিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

ব‌রিশাল থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। নাশকতার শঙ্কায় বাস চলছে না। তবে অভ‌্যন্তরীণ রু‌টে কিছু বাস চলছে বলে জানিয়েছে বাস মা‌লিক স‌মি‌তি। শ‌নিবার রাত থে‌কেই ব‌রিশা‌লের দু‌’টি বাসস্ট্যান্ড থে‌কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়। আজও একই অবস্থা। রূপাতলী ও নথুল্লাবা‌দে বন্ধ রাখা সারি সারি বাস দাঁড়িয়ে আছে। বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক মনোয়ার হো‌সেন জানান, নাশকতার শঙ্কায় বাস ম‌লিকেরা বাস চালাতে অনাগ্রহী। কিছু বাস ছেড়ে গেলেও তারা গোপালগ‌ঞ্জের আগে টেকেরহাট পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে ফিরে আস‌ছে। ত‌বে অভ্যন্তরীণ রু‌টে বাস চল‌াচল স্বাভা‌বিক ব‌লে দা‌বি ক‌রেন তিনি। দূলপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।