ভারত

পশ্চিমবঙ্গে একই দিনে দু’টি এনকাউন্টার নিয়ে অনেক প্রশ্নের উত্তর নেই

২৮ অক্টোবর (বুধবার), ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশের কায়দায় পুলিশি এনকাউন্টার তত্ত্ব কার্যকর করা শুরু হয়েছে। চার মাসের মধ্যে পশ্চিমবঙ্গে তিনটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। মঙ্গলবার একই দিনে দু’টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। দুই ক্ষেত্রেই পুলিশের একই তত্ত্ব। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্র্নিমাণ করতে গিয়েছিল পুলিশ। সে...

কলকাতায় পূজামণ্ডপে বিপর্যয়

কারণ খুঁজে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

পশ্চিমবঙ্গের কলকাতার চোরবাগান সার্বজনীনের পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার তদন্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেছে রাজ্য সরকার। জানা গেছে, আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।রাজ্য সরকার কর্মরতদের নেতৃত্বে সিট গঠনের...

সিজেপির তেরঙ্গা ওড়াও কর্মসূচি ঠেকাতে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা

১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে আরেক দফা আন্দোলন ঠেকাতে সরকার কনট প্লেসের সেন্ট্রাল পার্কে প্রবেশাধিকার দুদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। সিজেপির দুেই নেতাকে যন্তর মন্তরে তেরঙ্গা ওড়ানোর অভিযোগে পাঁচ দিনের জন্য তিহাড় জেলে পাঠানোর প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে সমবেত হয়ে তেরঙ্গা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছে তেলাপোকা জনতা পার্টি(সিজেপি), বামপন্থী যুব...

সিজেপির দুই নেতা ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে

১৪ অক্টোবর (বুধবার), ২০২৬

অনুমতি ছাড়া দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদস্থলে প্রবেশের অভিযোগে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে অজিঙ্ক্য শিন্ডেকে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পর মুক্তি দেওয়া হয়েছে।মঙ্গলবার সকালে যন্তর মন্তরের গেট টপকে ভিতরে প্রবেশ করেছিলেন সিজেপি'র তিন নেতা ও তাদের...

কালিঘাটের বাড়ি থেকে বেরোনোর সময় মমতাকে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা নারীর

১৪ অক্টোবর (বুধবার), ২০২৬

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ছুরি আক্রমণের চেষ্টা করেছেন এক নারী। মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই অভিযোগ জানিয়ে বলেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মমতার কালিঘাটের বাড়ি থেকে বেরোনোর সময়। দলের সাধারণ সম্পাদক দোলা সেন তার পুলিশি অভিযোগে বলেছেন, ওই নারী, যাকে তিনি তন্নিষ্ঠা সাহা বলে শনাক্ত করেছেন, তিনি একজন...

দিল্লিতে সিজেপির বিক্ষোভের দ্বিতীয় দিনেও পরিস্থিতি উত্তপ্ত

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিত তেলাপোকা জনতা পার্টি ও সহযোগীদের ডাকা যন্তর মন্তর অভিযানের দ্বিতীয় দিনে রোববার রাজধানী দিল্লি ফের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ঘোষণামত, সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে আসার চেষ্টা করেছেন। তবে সর্বত্র পুলিশের বাধার মুখে...

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্যে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ত্রিপুরার ব্যবসায়ীদের

১১ অক্টোবর (রবিবার), ২০২৬

বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানিকারক ও আমদানিকারক সংস্থা এবং ত্রিপুরার ব্যবসায়ীরা আহ্বান জানিয়েছেন। রাজ্যের স্থলবন্দরগুলোর মাধ্যমে দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য ত্রিপুরার সংশ্লিষ্ট সব পক্ষ আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের কেন্দ্রীয় এবং ত্রিপুরা সরকারও...

দিল্লিতে দায়িত্ব পালনরত সাংবাদিকও আটক

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা এতটাই কড়া যে, সিজেপি আন্দোলন কভার করতে আসা একজন সাংবাদিকও পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তির মধ্যে পড়ে যান। বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় ‘এমও’-এর স্রষ্টা শুভাঙ্গ শুক্লাকে পুলিশ কিছুক্ষণের জন্য আটক করেছিল। একটি ভিডিওতে পুলিশ কর্মীদের তাকে বলতে শোনা যায়, “আমি প্রেসের লোক। আমি সংবাদমাধ্যমের লোক।এরপরেই তিনি পুলিশের...

জ্ঞানেশ কুমারের অপসারণে হস্তক্ষেপ চেয়ে প্রেসিডেন্টকে ইন্ডিয়া জোটের স্মারকলিপি

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে দ্রৌপদী মুর্মুকে একটি স্মারকলিপি জমা দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। শুক্রবার রাতে ইন্ডিয়া জোটের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট ভবনে  দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। প্রায় একঘণ্টা বৈঠকে বিরোধী নেতারা জ্ঞানেশ কুমারের 'বেআইনি' কার্যকলাপের বিবরণ...

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ব্যক্তিকে সন্দেহের ভিত্তিতে আটকে রাখা ও বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে কেবল প্রতিবেশিদের বক্তব্যের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানো যায় না।বিচারপতি বলেছেন, কোনো ব্যক্তির জাতীয়তা নির্ধারণের জন্য কর্তৃপক্ষকে স্পষ্ট...

পশ্চিমবঙ্গের উপনির্বাচন

দুই কেন্দ্রেই বিজেপি বিপুল ভোটে জয়ী

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে ১,২২,৭৫৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অতীতের সব রেকর্ড ম্লান করে তিনি জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস। প্রায়...

দিল্লিতে আরও তীব্র আন্দোলনের ডাক ইন্ডিয়া জোটের

৮ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো তীব্র করার ঘোষণা দিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। বুধবার সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে আবারও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। জোটের নেতারা জানান, এই আন্দোলনে আরও বেশি সংখ্যক সাংসদ অংশ নেবেন। বুধবার যা ঘটেছে এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের...