এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে মুক্ত অভিজিৎ দীপকেসহ তিন সিজেপি নেতা

এক বছর শান্তিভঙ্গ না করার শর্তে মুক্ত অভিজিৎ দীপকেসহ তিন সিজেপি নেতা

ফন্ট সাইজ:

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে
তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ-আন্দোলনের দ্বিতীয় দিন রোববার নির্দিষ্ট শর্তে মুক্তি দেওয়া হয়েছে অভিজিৎ দীপকেসহ তিন সিজেপি নেতাকে। সিজেপির মুখ্য আইনজীবী রত্না সিং রোববার সকাল ১০টা নাগাদ সমাজমাধ‌্যমে একটি পোস্টে বলেছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ, সৌরভ এবং আশুতোষকে মুক্তি দিয়েছে।সিজেপির আইনজীবী বলেছেন, তাদের নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের মুক্তির শর্ত হলো— তারা এক বছরের জন্য 'শান্তিভঙ্গ' করতে পারবেন না।
প্রায় ২৪ ঘণ্টা আটক রাখার পর রোববার সকালে সিজেপি নেতাদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়।
শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি আসার পর বিমানবন্দরে বিমান থেকে আটক করা হয়েছিল অভিজিৎসহ সিজেপির শীর্ষ তিন নেতাকে।
এদিকে, শনিবার দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ২০টিরও বেশি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশ কর্মীদের উপর হামলা এবং নিষেধাজ্ঞা অমান্য করার জন্য মামলাগুলো দায়ের হয়েছে বলে জানানো হয়েছে।