বাংলাদেশের আবেদন শুনতে রাজি ভারতের আদালত

টাঙ্গাইল শাড়ির জিআই নিয়ে বিরোধ

বাংলাদেশের আবেদন শুনতে রাজি ভারতের আদালত

ফন্ট সাইজ:

টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ নিয়ে বাংলাদেশ ও ভারতের বিরোধ গড়িয়েছে ভারতের আদালতে। ভারত এই শাড়িকে জিআই হিসেবে ঘোষণা করতে পারে না বলে ২০২৪ সালেই আপত্তি জানিয়েছিল বাংলাদেশ।
সে সময় ভারত প্রথম নদীয়া এবং পূর্ব বর্ধমানের টাঙ্গাইলের শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। এরপরই বাংলাদেশও টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ ঘোষণা করে।
ঢাকার দাবি, টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে। প্রায় ২৫০ বছর ধরে এই বিশেষ শাড়ি তৈরি হচ্ছে টাঙ্গাইলে। সেই জায়গার নাম অনুসারেই এই শাড়ির নামকরণ হয়েছে। এই শাড়ি তার মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটা টাঙ্গাইলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

২০২৫ সালের ডিসেম্বরে ইউনেস্কো বাংলাদেশে টাঙ্গাইল শাড়িকে ‘আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে দেশভাগের পর থেকে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে আসা টাঙ্গাইল শাড়ির কারিগর বসাক পরিবারগুলি মূলত নদিয়ার ফুলিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমানের সমুদ্রগড়, কালনায় টাঙ্গাইল শাড়ি বোনা শুরু করেন।
পশ্চিমবঙ্গের তাতিদের দাবি, এখানে প্রায় ২০ হাজার ট্ঙ্গাাইল শাড়ির কারিগর রয়েছেন। সেখানে বাংলাদেশে মাত্র ৪০০ পরিবার এই কাজে যুক্ত। তবে বাংলাদেশ ভারতের দেয়া জিআই ট্যাগ বাতিলের দাবিতে ২০২৫ সালে ভারতের আদালতে মামলা করেছে।

ভারতের জিআই রেজিস্ট্রি অফিসটি যেহেতু চেন্নাইয়ে অবস্থিত তাই মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ডেপুটি কমিশনার। পশ্চিমবঙ্গ রাজ্য তাঁত বয়নকারী সমবায় সমিতি লিমিটেড পণ্য ভৌগোলিক নির্দেশক আইন, ১৯৯৯-এর ২৭ ধারার অধীনে আবেদনটি খারিজ করার পাল্টা দাবি জানিয়েছে।
তাদের বক্তব্য ছিল, ওই আর্জির শুনানি করারই দরকার নেই। কিন্তু গত ২০ নভেম্বর পশ্চিমবঙ্গের এই দাবি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি বি বালাজি।
বিচারপতি জানিয়েছেন, বাংলাদেশের দেশের মূল আবেদন শুনবে আদালত। এই নিয়ে পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর।