পশ্চিমবঙ্গে ২টি আসনের ১৫টি বুথে পুনর্নির্বাচনে ভোটগ্রহণ চলছে
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে কোনো পুনর্নির্বাচনের ঘোষণা না হলেও দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গায় গোলমাল ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগণার দুটি আসনের ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। মগরহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে শনিবার সকাল ৭টা থেকে বের ভোটগ্রহণ শুরু হয়েছে। ...
