সঠিক পথে না চললে তরুণরাই সরকার বদলে দেবে

অভিজিৎ দীপকে’র হুঁশিয়ারি

সঠিক পথে না চললে তরুণরাই সরকার বদলে দেবে

ফন্ট সাইজ:

দিল্লি ও রাজ্যে রাজ্যে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের হয়রানিতে ক্ষুব্ধ তেলাপোকা জনতা পার্টির নেতারা। শীর্ষ আদালতের নির্দেশের উপর দায় চাপিয়ে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘ঘুরপথে’ আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। আর তাই তারা হুঁশিয়ারি দিয়েছেন। তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকারের উচিত আন্দোলনরত শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। তারা কোনো সন্ত্রাসী নয়, বরং দেশের ভবিষ্যৎ। তিনি আরও বলেছেন, সরকার যদি সঠিক পথে না চলে, তবে তরুণরাই সরকারকে বদলে দেবে। দীপকে অভিযোগ করেন, আন্দোলনের পর অনেক রাজ্যের সরকারই শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করছে।

তিনি বলেন, সরকারের এখন উচিত ভালো আচরণ করা। গত ২০শে জুলাই (সংসদ অভিমুখে পদযাত্রার সময়) রাস্তায় শিক্ষার্থীদের রক্ত ঝরেছিল। বিষয়টি ছিল অত্যন্ত দুঃখজনক। সেটাই কি যথেষ্ট ছিল না? অথচ এখনও শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। অনেক রাজ্যে পুলিশ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। এই শিক্ষার্থীরা কোনো সন্ত্রাসী নয়। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ যদি এভাবে সংকটের মুখে পড়ে, সরকার যদি সঠিক পথে না চলে, তবে আগামীকাল আমরা গিয়ে সরকার বদলে দেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত এবং একজন ইনফ্লুয়েন্সার হওয়া উচিত- যে কাজে তিনি অত্যন্ত দক্ষ। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ফলে শিক্ষার্থীদের ক্ষোভ কমে গেছে বলে সরকারের মনে করা উচিত নয়। দীপকে বলেন, প্রয়োজন হলে আমরা আরও বড় পরিসরে নতুন করে আন্দোলন শুরু করব। বুধবার দীপকে দীর্ঘ ৪০ দিন পরে আন্দোলন শেষে পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে আহমেদাবাদ গিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন