বাংলাদেশের কিশোরী উদ্ধার পশ্চিমবঙ্গের সীমান্তের এক গ্রামে

বাংলাদেশের কিশোরী উদ্ধার পশ্চিমবঙ্গের সীমান্তের এক গ্রামে

ফন্ট সাইজ:

বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক কিশোরীকে পশ্চিমবঙ্গের এক সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বরূপনগরে এই কিশোরীকে শনিবার অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। জ্ঞান ফেরার পরে তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪-১৫ বছর বলে পুলিশের অনুমান।
পুলিশ সূত্রে খবর, পাচারকারীদের খপ্পরে পড়েছিল কিশোরীটি। তাকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল। তবে বিপদের সম্ভাবনা আঁচ করে পাচারকারীরা কিশোরীকে ফেলে পালিয়ে গেছে। জ্ঞান ফেরার পর পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরীটি জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়। দিন দুয়েক আগে সাতক্ষীরা জেলায় পিসির বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। সেই সময় রাস্তায় দুই পরিচিতের সঙ্গে দেখা হয়। কিশোরী সাতক্ষীরায় যাচ্ছে শুনে দু’জন জানান, তারাও ওই দিকেই যাচ্ছেন। তারা আত্মীয়ের বাড়ি পৌঁছে দেবে তাকে। মেয়েটি সরল বিশ্বাসে তাদের সঙ্গে রওনা দিয়েছিল।
সে  আরও জানিয়েছে, রাস্তায় তাকে পানি খাইয়েছিলেন সঙ্গের দুই পরিচিত ব্যক্তি। তার পর আর তার কিছু মনে নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন