তিনটি রাজ্যের তিনটি উপনির্বাচনের দুটিতেই বিজেপির পরাজয় ঘটেছে। ফলে বিজেপির সামনে যেন বিপদ সংকেত দেখা দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন। বিহারের বাঁকিপুরে বিজেপি সভাপতির পারিবারিক দুর্গে দলের শোচনীয় পরাজয় হয়েছে । সেখানে 'জন সুরাজ পার্টি'-র প্রতিষ্ঠাতা ভোট কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর জয়ী হয়ে গেরুয়া শিবিরের ৩০ বছরের আধিপত্যের অবসান ঘটিয়েছেন। ফলাফল ঘোষণার পর 'এক্স'-এ দেওয়া এক পোস্টে নবীন উল্লেখ করেন যে, বাঁকিপুর এবং মধ্যপ্রদেশের দাটিয়া, যেখানে কংগ্রেস জয়ী হয়েছে, উভয় জায়গার ফলাফলই অপ্রত্যাশিত। তিনি বলেন, "বাঁকিপুর ও দাটিয়ায় আমরা প্রত্যাশিত জনসমর্থন পাইনি। আমরা এই দুই এলাকার নির্বাচনী ফলাফল নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিস্তারিত পর্যালোচনা করব। পাশাপাশি, গুজরাটের মঞ্জলপুরে দলের ওপর আস্থা রাখার জন্য সেখানকার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন এবং ওই আসনে জয়ের জন্য দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
বিহারের মর্যাদাপূর্ণ বাঁকিপুর আসনে বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৯,৩২৪ ভোটে পরাজিত করে প্রশান্ত কিশোর তার প্রথম নির্বাচনী জয় নিশ্চিত করেছেন। কিশোর ৬৪,১৫১টি ভোট পান, যেখানে কুমার পেয়েছেন ৪৪,৮২৭টি ভোট; অন্যদিকে আরজেডি-র রেখা কুমারী ১৪,২৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন। বাঁকিপুরের জয় 'জন সুরাজ'-এর প্রতিষ্ঠাতার জন্য এক নাটকীয় মোড় হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ এর আগে নভেম্বর ২০২৫-এর বিধানসভা নির্বাচনে তার দল একটি আসনেও জয়ী হতে পারেনি। উল্লেখ্য, সেই নির্বাচনে কিশোর নিজে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করেননি।
বিজেপি সভাপতির পারিবারিক দুর্গে পরাজয়, বিপদ সংকেত দলের সামনে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
৪ আগস্ট (মঙ্গলবার), ২০২৬, ১২ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
