সেঞ্চুরিয়ন টেস্টে চাপে আছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৭ উইকেটে ৪৯৪ রান। ফলে স্বাগতিকরা এগিয়ে আছে ৪০৩ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়।
টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন মার্কো ইয়ানসেন (৬৭*) ও সিমন হারমার (০*)।
১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। জুবায়ের হামজাকে (২৭) ফিরিয়ে দিনের প্রথম সাফল্যটা পান খালেদ আহমেদ।
ব্যক্তিগত ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউর শিকার হন অ্যাকারম্যান। এরপর ব্রিটজকে (২০) ও রায়ান রিকেলটন (২০) ফেরেন দলীয় রান ৩০০’র আগেই।
ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার। তাসকিন আহমেদ টনিকে (৬৬) আউট করে জুটি ভাঙেন। এরপর মুল্ডারের সঙ্গে যোগ দেন ইয়ানসেন।
মুল্ডার দিনের শেষ ওভারে আউট হলে সপ্তম উইকেটে ১০৬ রানের জুটি ভাঙে। পঞ্চম টেস্ট সেঞ্চুরি (১০০) করে তাওহীদ হৃদয়ের বলে উইকেটকিপার জাকের আলীর হাতে ক্যাচ দেন মুল্ডার। হৃদয়ের ক্যারিয়ারে প্রথম টেস্ট উইকেট এটি। আন্তর্জাতিক ক্রিকেটেই এটি তার প্রথম উইকেট।
সেঞ্চুরিয়ন টেস্ট চার বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ দল। তবে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) টেস্টের দ্বিতীয় দিনে বোলিং করেছেন তিন পার্টটাইম স্পিনার- নাজমুল হোসেন শান্ত (১ ওভার), মুমিনুল হক (২৩ ওভার) ও তাওহীদ হৃদয় (১২ ওভার)।
২টি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। ১টি করে উইকেট এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও হৃদয়ের।
চারশো রানের লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
খেলা
১৫ মিনিট আগে
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
