কলকাতার মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ হাকিম
কলকাতার মেয়র পদ ছাড়তে চলেছেন ফিরহাদ হাকিম। বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগে সম্মতি দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে ফিরহাদ হাকিম পদত্যাগপত্র জমা দেননি। জানা গেছে খুব শীঘ্রই কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন।নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হওয়ার পর থেকে কলকাতা...
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসারর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে। এরপর থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যেতে বিভিন্ন সীমান্ত চৌকিতে ভিড় বাড়ছে চোরাপথে আসা বাংলাদেশিদের। এদের কেউ এসেছেন দুই বছর আগে, কেউবা এসেছেন এক দশক আগে। সবারই এক কথা পেটের টানে এসেছিলাম। কিন্তু এখন...
কথিত অবৈধ বাংলাদেশিদের ফেরত
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যেতে বিভিন্ন সীমান্ত চৌকিতে ভিড় বাড়ছে অবৈধপথে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশিদের। এদের কেউ এসেছেন দুই বছর আগে, কেউবা এসেছেন এক দশক আগে। সবারই এক কথা পেটের টানে এসেছিলাম। কিন্তু...
কলকাতায় 'মেসিকাণ্ড'
কলকাতায় গত ডিসেম্বরে লিওনেল মেসির সফর ঘিরে যুবভারতী ক্রিড়াঙ্গনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনায় রোববার সাবেক ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।অরূপের বিরুদ্ধে অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২) ধারায় ...
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম বার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।নয়াদিল্লিতে তিন দিনের এই বৈঠক শুরু হবে আগামী ৮ জুন থেকে।সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি অবৈধবাসীদের বিজিবি-র কাছে হস্তান্তরের বিষয়গুলি বৈঠকে উঠে আসতে পারে বলে...
কলকাতায় মেসি কান্ড
পশ্চিমবঙ্গের কলকাতায় গত ডিসেম্বরে লিয়োনেল মেসির সফর ঘিরে যুবভারতী ক্রিড়াঙ্গনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনায় রোববার সাবেক ক্রিড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।অরূপের বিরুদ্ধে অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)...
পশ্চিমবঙ্গে শুক্রবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণবঙ্গসহ নানা জায়গা বিপর্যস্ত হয়েছে। কলকাতায় দুই দফায় ৮৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে। শহরের বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।কোথাও বিদ্যুৎস্পৃষ্ট, কোথাও বজ্রপাতে মৃত্যু হয়েছে । পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার দ্রুতগতিতে কাজ করছে বলে জানানো...
অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পাল্টে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির বলে অভিযোগ ভারতের মোদি সরকারের। জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ জানিয়ে ‘ভিশন ডেমোগ্রাফি’ মিশনের কথাও ঘোষণা করা হয়েছিল। এবার জনবিন্যাসে বদল খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার অমিত শাহ জানিয়েছেন,...
আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিধানসভায় সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হয়েছে। এই বিলে বহুবিবাহ নিষিদ্ধ করা এবং লিভ-ইন সম্পর্কের নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। তবে বিরোধী দলগুলো বিলের প্রতিবাদ জানিয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস, রায়জোর দল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলো এই পদক্ষেপের বিরোধিতা করেছে এবং বিলটি...
চলমান ইরান যুদ্ধের মধ্যে ভারতে গত ১১ দিনের মধ্যে চতুর্থবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ আড়াই রুপির বেশি দাম বাড়ার ফলে দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ রুপি ছাড়িয়ে গেছে।রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি সোমবার পেট্রোলের দাম ২.৬১ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম ২.৭১ রুপি বাড়ানো...
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা উপনির্বাচনের ভোট গণনায় বিজেপি প্রার্থীর জয়লাভে মোট আসন দাঁড়িয়েছে ২০৮। রোববার ফলতা কেন্দ্রের ভোট গননা শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুড়মিকে পরাজিত...
আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ নয়ছয়, হিসাব বহির্ভূত আয়, সাধারণ মানুষকে হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী বা পূর্ববর্তী হিংসায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত অভিযোগে শনিবার পর্যন্ত গত সাত দিনে তৃণমূল কংগ্রেসের ৭০ জনের বেশি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন পুরসভার...
অভিষেক ব্যানার্জীর সঙ্গে কথিতভাবে সম্পর্কিত ৪৩টি সম্পত্তির একটি তালিকা প্রকাশ পশ্চিমবঙ্গ বিজেপি। যার মধ্যে বেশ কয়েকটি তার সহযোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে যৌথ মালিকানাধীন বলে জানা গেছে। সূত্র জানিয়েছে যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এই সব সম্পত্তির মালিকানার বিবরণ নিয়ে একটি বিশদ তদন্ত চালাবে। মমতা ব্যানার্জীর ভাইপোর সঙ্গে যুক্ত...
পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নিতে শুরু করেছে। সোমবার বিজেপি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ ব্যাপারে অনুমোদন দেয়া হয়েছে। সরকার ঘোষণা দিয়েছে, ১ জুন থেকে পশ্চিমবঙ্গে নারীরা সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে যাতায়াত আরও সাশ্রয়ী হবে এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও...
ভারতের উত্তরপ্রদেশের অনুকরণে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেই বুলডোজার সংস্কৃতি চালু করেছেন। রাজ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে মুহুর্মুহূ বুলডোজার ব্যবহার নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, বাড়িঘর থেকে হকারদের দোকান, সবর্ত্রই রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য আজ গরীব মানুষকে দিতে হচ্ছে। তিনি আরও বলেন,...
ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার ইরান যুদ্ধ বিষয়ে কোনো অভিন্ন অবস্থান ছাড়াই শেষ হয়েছে। বৈঠকের যৌথ বিবৃতিতে শুধু এটুকু স্বীকার করা হয়েছে যে, সদস্যদের মধ্যে “ভিন্ন ভিন্ন মতামত” রয়ে গেছে। নয়াদিল্লিতে ১৪-১৫ মে দুই দিনের ব্রিকস পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন বসেছিল।ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল থাকার বিষয়ে ঐকমত্যে...
আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক ধর্ষণ ও খুন
পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নারী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে কঠোর পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। ঘটনার সময়ে যে তিন আইপিএস অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তাদের সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভূমিকাও খতিয়ে দেখা’র কথা ঘোষণা করেছেন।শুক্রবার নবান্নে সাংবাদিক...
২ মিনিট আগে
৩৩ মিনিট আগে
৪১ মিনিট আগে
৫১ মিনিট আগে