চার বছর বিরতির পর বাংলাদেশ ভারত থেকে গম কেনা শুরু করেছে

ফন্ট সাইজ:

চার বছরের বিরতির পর বাংলাদেশ ভারত থেকে বড় আকারে গম কেনা পুনরায় শুরু করেছে। কৃষ্ণ সাগর অঞ্চল থেকে শস্য চালানে বিঘ্ন ঘটায় এবং দূরবর্তী বাজার থেকে সরবরাহ ক্রমশ ব্যয়বহুল হয়ে ওঠায় বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের গম কেনার দিকে আকৃষ্ট হয়েছেন বলে ভারতের রপ্তানিকারকরা জানিয়েছেন।

ভারত আগষ্টের শেষ নাগাদ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে বাংলাদেশের বেসরকারি আমদানিকারকরা দুই লাখ টনেরও বেশি ভারতীয় গম কেনার জন্য বুকিং দিয়েছেন বলে সংবাদ সংস্থা সুত্রে জানা গিয়েছে । ২০২২ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণে ভারতীয় গম বিক্রি শুরু হতে চলেছে। আনুমানিক ৩০৫-৩২৬ ডলারে প্রতি টন গম ক্রয়ের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। গমের বেশিরভাগই রেলপথে পরিবহন করা হবে বলে আশা করা হচ্ছে।