পশ্চিমবঙ্গে নাবালিকা বিবাহ ও সন্তান প্রসব ভারতের মধ্যে সর্বোচ্চ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে উদ্বেগজনক এ চিত্র। গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ছয় মাসে রাজ্যে ৬০ হাজার নাবালিকা সন্তান প্রসব করেছে। এই পরিসংখ্যান সামনে আসার পর সরকার কঠোর মনোভাব নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চলেছে। জানা গেছে, সংশ্লিষ্ট আইনে নাবালিকা বিবাহ ও সন্তান প্রসব অপরাধ হিসেবে গণ্য করা হবে। স্বামীদের কাছে বয়সের প্রমাণ জানতে চাওয়া হবে। নাবালিকা প্রমাণ হলে স্বামীর বিরুদ্ধে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। গ্রেপ্তার করা হবে স্বামীকে। হারাতে হবে সব সরকারি প্রাপ্য সুবিধা। আইন অনুযায়ী জেল, যাবজ্জীবন কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার ব্যবস্থা রয়েছে। এমনকি নাবালিকার বাবা-মায়ের চাপ ছিল কিনা এবং পুরোহিত ও কাজীদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, ছয় মাসে নাবালিকা সন্তান প্রসবের সবটাই প্রাতিষ্ঠানিক। অর্থাৎ হাসপাতালে প্রসব হয়েছে। নাবালিকা সন্তান প্রসবের ক্ষেত্রে মৃত্যু নিয়েও উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তারা।
নাবালিকাদের সন্তান প্রসবের রেকর্ডে উদ্বিগ্ন সরকার
পশ্চিমবঙ্গে স্বামীর জেল-জরিমানার নিদান, ছাড় নয় পুরোহিত-কাজীদেরও
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
২ ঘন্টা আগে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ৮ঃ৪৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
