পশ্চিমবঙ্গে এক মুসলিম আইপিএস অফিসারের বদলি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আইপিএস অফিসার বুশরা বানোর একটি ইউটিউব ভিডিও ভাষণে ইসলামিক অভিবাদন করায় হিন্দু লিগ্যাল ফান্ড নামে একটি হিন্দুবাদী সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে করা অভিযোগে সংগঠনটি বলেছে, 'আসসালামু আলাইকুম' দিয়ে ভিডিও শুরু করার পরিবর্তে বানোর 'বন্দে মাতরম' বা 'জয় হিন্দ'-এর মতো শব্দগুচ্ছ ব্যবহার করা উচিত ছিল। এরপরেই আকস্মিকভাবে তাকে বদলি করা নিয়ে একটি রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিরোধী দলগুলো দাবি করেছে, এতে ঘৃণা ও গোঁড়ামির গন্ধ রয়েছে। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমও।
খড়গপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত বানোকে এখন রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। সমালোচনার মুখে সরকার এই পদক্ষেপকে একটি রুটিন বদলি হিসেবে বর্ণনা করেছে।
ঘটনার সূত্রপাত বানো তার ইউটিউব চ্যানেলে একটি আপাতদৃষ্টিতে নিরীহ ভিডিও পোস্ট করা থেকে। যদিও ভিডিওটি এখন তার চ্যানেলে আর দেখা যাচ্ছে না, তবে এটি সোশ্যাল মিডিয়ায় রয়েছে। সৌদি আরবে শিক্ষকতার চাকরি ছাড়ার পর তার আইপিএস হওয়ার ব্যাপারে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে এগিয়ে চলার বিষয়টি তুলে ধরেছিলেন।'আসসালামু আলাইকুম বলে শুরু করেছিলেন এবং এরপর উপসাগরীয় অঞ্চল থেকে পিএইচডি সম্পন্ন করে ফিরে আসার পর কীভাবে তিনি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তা বর্ণনা করেছিলেন।
বুশরা বানো ২০২১ ব্যাচের একজন আইপিএস অফিসার। উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) থেকে তার পড়াশোনা শেষ করেছেন। ভিডিওটিতে তিনি ইউপিএসসি-র প্রস্তুতির জন্য আলিয়া মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল কোচিং একাডেমি (আরসিএ)-কেও কৃতিত্ব দিয়েছেন। "আমি এটা আপনাদের সকলের সাথে শেয়ার করছি যাতে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে।
পশ্চিমবঙ্গে এক মুসলিম আইপিএস অফিসারের বদলি নিয়ে রাজনীতিতে তোলপাড়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
১ ঘন্টা আগে
১৬ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১০ঃ১৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
