ভারতের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার হাইজ্যাক অ্যালার্টকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছিল। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমান বুধবার সকালে ওড়ার ঠিক আগে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পাঠায় বলে জানা গেছে।এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমানে এই ঘটনা ঘটেছে। বিমানটিতে ৯২জন যাত্রী ছিলেন।
বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি ওড়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে হাইজ্যাক বার্তা পাঠান পাইলট। সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা কর্মীরা দ্রুত তল্লাশি শুরু করে। বিমানে থাকা যাত্রীদেরও নামিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে কী কারণে পাইলটের তরফে এই ‘হাইজ্যাক অ্যালার্ট’ পাঠানো হয়েছিল। জানা গেছে, বিমানের শৌচাগারে হাইজ্যকের বার্তা দেওয়া একটি চিরকুট পাওয়া যায়।এরপরই পাইলট এটিসিতে সতর্কবার্তা পাঠিয়েছিলেন।
গত অক্টোবরেও কলকাতা বিমানবন্দরে পর পর দু’দিন বোমাতঙ্ক ছডিয়েছিল। ‘বোমা রাখা আছে’ এই বার্তা বিমানের শৌচালয় থেকে হুমকি-চিঠি উদ্ধার হয়েছিল। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই আবার আতঙ্ক ছড়িয়েছিল।
কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানের হাইজ্যাক অ্যালার্ট ঘিরে চাঞ্চল্য
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
১৬ মিনিট আগে
১১ নভেম্বর (বুধবার), ২০২৬, ২ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
