সোমবার সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে বিএনপি’র এমপি প্রার্থী এম আকবর আলীর শেষ নির্বাচনী জনসভায় তিনি তার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান- উপস্থিত সকলকে। তিনি বলেন, এটাই আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো নির্বাচন করতে পারবো না। আমি এই আসনে দুইবার বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছি। আমার নিজের আর চাওয়া-পাওয়ার কিছু নেই। নির্বাচিত হলে আমি নিঃস্বার্থভাবে উল্লাপাড়াবাসীর সেবা করতে চাই।
উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে আকবর আলী নিজেই সভাপতিত্ব করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহম্মেদ রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এড. শাহিন শওকত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. সিমকী ইমাম, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও জাহিদুল ইসলাম মিস্টার। প্রধান অতিথি এড. শাহিন শওকত তার বক্তব্যে বলেন, জামায়াত আমীর শফিকুর রহমান বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভাগাভাগি করে দেশ পরিচালনার প্রস্তাব করেছিলেন। কিন্তু তারেক রহমান তাতে সম্মত হননি। তার কারণ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করেছে। বিএনপি’র রাষ্ট্র পরিচালনার সক্ষমতা রয়েছে। তাই ভাগাভাগি করে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ বিএনপি’র কাছে নেই। বিএনপি নির্বাচিত হলে এককভাবে সরকার গঠন করবে।
উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
