গোলাপগঞ্জে হেলিকপ্টারের নির্বাচনী জনসভায় জনতার ঢল

ফন্ট সাইজ:

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে আলেম-ওলামা মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক) এর নির্বাচনী জনসভায় ছিল মানুষের ঢল। গত রোববার গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে আয়োজিত জনসভায় হেলিকপ্টার মার্কার কর্মী-সমর্থকদের ঢল নামে। মাগরিবের পর থেকে শুরু হওয়া জনসভায় বিকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে অংশগ্রহণ করতে থাকে। গোলাপগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে আগত মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো পৌর শহর এলাকা। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন- নির্বাচন যত ঘনিয়ে আসছে, হেলিকপ্টার মার্কার জনসমর্থন ততই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে কর্মী-সমর্থকদের আরও দৃঢ় থাকতে বলেন তারা।’ বক্তারা আরও বলেন- হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। আমরা চাই গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তিনি সংসদে যান। জনসভা শেষে হেলিকপ্টার প্রতীকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল গোলাপগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়।