ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম চরাঞ্চলসহ যেকোনো এলাকায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে সেনাবাহিনীর বিশেষ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী মহড়া করে। এ সময় সেনাবাহিনীর একটি বিশেষ টিম স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার র্যাপলিং প্রদর্শন করে। হেলিকপ্টার র্যাপলিংসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র্যাপলিং প্রদর্শন
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
