রুয়েটে বহাল জুলাই আন্দোলন মামলার এজাহারভুক্ত আসামিরা
জুলাই-আগস্টে আন্দোলন দমাতে ছাত্র-জনতার উপর হামলায় অংশ নেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো বহাল তবিয়তে অফিস করছেন। কেউ কেউ মাঝেমধ্যে অফিসে এসে হাজিরা দিয়ে তুলছেন বেতন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। এসব আসামিকে রক্ষা করছেন নিজ প্রতিষ্ঠানের আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, রুয়েটের...
