বাংলারজমিন

কর্ণফুলীর পাঁচ ইউনিয়নে বিএনপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহ ও মতবিনিময়

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ ইউনিয়নের বিএনপি’র ২৬ জন চেয়ারম্যান পদপ্রত্যাশী যাচাই-বাছাই কমিটির দায়িত্বশীলদের কাছে নির্ধারিত তথ্য ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকার মেগা কনভেনশন হলে...

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

চট্টগ্রাম নগরে সাইকেল চালানো ও হাঁটার সুযোগ বাড়াতে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি সুস্থ থাকারও অন্যতম কার্যকর উপায়। তাই নাগরিকদের জন্য নিরাপদ সাইকেল চলাচলের পথ...

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগী রাজু অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

খুলনার পূর্ব রূপসায় পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোররাত ৫টার দিকে তাকে উপজেলার রামনাগর থেকে গ্রেপ্তার করা হয়। রাজু মোড়ল খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী। সে ওই গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। পুলিশ এ সময় তার কাছ থেকে একটি বিদেশি...

খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ

১০ অক্টোবর (শনিবার), ২০২৬

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল...

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন শুক্রবার

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

চট্টগ্রামে যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ বাড়াতে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্র্যাকটির উদ্বোধন করা হবে। উদ্বোধনের আগে বৃহস্পতিবার সাইকেল ট্র্যাকের নির্মাণকাজ ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র ট্র্যাকের বিভিন্ন অংশ ঘুরে...

রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের অমর্যাদা করার দিন শেষ: বকুল

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

দক্ষিণবঙ্গের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল (বিএল) কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। একইসঙ্গে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বৃহস্পতিবার বেলা...

টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

কক্সবাজারের টেকনাফে সীমান্ত পেরিয়ে দেশে ইয়াবা পাচার থামছেই না। মিয়ানমার থেকে নাফ নদ পেরিয়ে আসা এসব চালানের কিছু অংশ ধরা পড়লেও বড় একটি অংশ নানা কৌশলে পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। বাহকরা মাঝে মাঝে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল রাঘববোয়ালরা। তবে মাদকের এ বিস্তার রোধে সীমান্ত এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা...

ফেনীতে পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও এসকাফ উদ্ধার, আটক ৪

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

ফেনী সদর ও পরশুরাম থানা এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় চারজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়...

শান্তিগঞ্জে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে র‌্যালি

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে এবং কম্প্রিহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট, অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স...

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশু

৫ দিন পর একজনের মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

চাঁদপুর শহরের নিউ ট্রাংকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পরে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তার (৬)-এর অবস্থায়ও আশঙ্কাজনক।...

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহান উপজেলার মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ ভারী বর্ষণ ও বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে...

কেসিসি’র দুই ট্রাকের চাপায় গাড়িচালক নিহত

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসি’র গাড়িচালক মো. আব্দুস সালাম নিহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউজ মোড় সংলগ্ন কেসিসি’র গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপর গাড়ির চালক বারেক গাজী পলাতক। নিহত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। তার মরদেহ খুলনা...

কিশোরগঞ্জে বিনামূল্যে চিকিৎসা পেলেন ১৪১ চক্ষু রোগী

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যের চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ১৪১ জন চক্ষু রোগী। গতকাল জেলা শহরের গাইটাল শ্রীনগর এলাকায় নারী উদ্যোগ কেন্দ্র (নউক) আঞ্চলিক কার্যালয়ে বেসরকারি সংস্থাটি এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পে ১৪১ জন রোগীকে বিনামূল্যে প্রাথমিক চক্ষু চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্য থেকে ১৫ জন রোগীকে...

দৌলতপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসাশিক্ষক আটক, এলাকায় উত্তেজনা

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর মাদ্রাসাশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষক আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে অবরুদ্ধ করে রাখলে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে উদ্ধার করে থানায় নেয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।...

বরিশালে মাদকের আসর থেকে আটক ৪

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মিরাজুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক চারজনের মধ্যে পুলিশ সদস্যকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর তিনজনকে ডোপ...

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, দুই ডাম্পার জব্দ

৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় দু’টি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের মোচারখোলা কালামের পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ডাম্পার দুটি জব্দ করা হয়। উখিয়া রেঞ্জ সূত্রে জানা গেছে, কালামের পাহাড় এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে বন বিভাগের একটি...