সিরাজগঞ্জের রায়গঞ্জে মাছের আড়তে অভিযান চালিয়ে ৪৫০ কেজি জেলি পুশ করা চিংড়ি ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কুতুবেরচর মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি জব্দ ও মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ককশিট ভর্তি ৪৫০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়।
পরে মৎস্য আইন অনুযায়ী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অস্বাস্থ্যকর জেলি পুশ করা চিংড়ি বাজারজাত থেকে বিরত থাকতে সতর্ক করেছেন তারা। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সলঙ্গা থানা পুলিশ, জেলা ও উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
