দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ফেলোশিপ পেয়েছেন দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এমএ আহমদ আজাদ। সারা দেশ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় নির্বাচিত ১০ জন সাংবাদিকের মধ্যে তিনি একজন। নির্বাচিত সাংবাদিকদের ১০ জনের মধ্যে রাজধানী ঢাকার ৬ জন। বিভাগীয় পর্যায়ে ফেলোশিপ পাওয়া ৪ জনের মধ্যে আজাদ একজন। মফস্বলের অন্য তিন সাংবাদিক চট্টগ্রাম, খুলনা ও যশোর অঞ্চলের।
ফেলোশিপ পাওয়ার অনুভূতি জানিয়ে এমএ আহমদ আজাদ বলেন, আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় সাফল্য অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পাওয়া। আমার কাছে এটি সোনার হরিণ। জীবনের স্বপ্ন ছিল একবার টিআইবি ফেলোশিপ পাওয়ার। আল্লাহতায়ালা সেই আশা পূরণ করেছেন। এজন্য তার কাছে শুকরিয়া। আমি খুবই আনন্দিত। তিনি জানান, টিআইবি ফেলোশিপের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। এই অর্জনের পেছনে সবার দোয়া ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সাংবাদিক এমএ আহমদ আজাদ দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি, বিডি২৪লাইভ ডটকম, দৈনিক সবুজ সিলেটের বিশেষ প্রতিনিধি ও দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি। ইতিপূর্বে আজাদ ম্যাস লাইন মিডিয়া (এমএমসি) থেকে ফেলোশিপ সম্পন্ন করেছেন এবং স্থানীয় সরকার অ্যাওয়ার্ড ২০১৩ পুরস্কার অর্জন করেন।
