পাইকগাছায় মাদক বিক্রির পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে গোলাগুলি

পাইকগাছায় মাদক বিক্রির পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে গোলাগুলি

ফন্ট সাইজ:

খুলনার পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার রাত ৮টার দিকে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগরঘাটা বাজারে মাদক বিক্রির পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে মাদক ব্যাবসায়ী আব্দুল কাদের (২৭)কে লক্ষ্য করে গুলি বর্ষণ করার ঘটনা ঘটেছে। গুলিটি লক্ষ্যভ্রষ্টের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।
হ্নজানা গেছে, উপজেলার বিরাশি গ্রামের শামসুল আলমের পুত্র আব্দুল কাদেরের কাছে মাদক বিক্রির ৩৮ হাজার টাকা চাওয়া নিয়ে পোচনের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে পোচন আব্দুল কাদের (২৭)কে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করে। পোচন একই এলাকার আব্দুল আজিজের পুত্র। খবর পেয়ে পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির সঙ্গীয় পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।