শেষ নির্বাচনী জনসভার এমরান গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের

ফন্ট সাইজ:

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা বিকালে হলেও দুপুরের পর থেকে সভাস্থলে বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল সহকারে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে শামিল হন সেখানে। বিকালে সভাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়। এ জনসমুদ্র থেকে আওয়াজ ওঠে শুধু- ভোট দিবো কীসে; ধানের শীষে। গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভালোবাসায় আমি অভিভূত। আমি সুযোগ পেলে এই দুই উপজেলার মানুষের ভালোবাসার ঋণ রক্ত দিয়ে হলেও শোধ করতে চাই। প্রতীক বরাদ্দের পর সময় স্বল্পতার কারণে আমি অনেক এলাকায় যেতে পারিনি, আমি আপনাদের কাছে এ ব্যাপারে ক্ষমা প্রার্থী। কথা দিচ্ছি, বিজয়ী হলে সর্বপ্রথম এসব এলাকাতেই আমি যাবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শায়েস্তা, সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা ডাক্তার আব্দুল গফার কুটি, মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মশিকুর রহমান মহি, আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী তাহসীন শারমিন তামান্না, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম। আরও বক্তব্য রাখেনÑ গোলাপগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী। জনসভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।