হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফন্ট সাইজ:

টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

ম্যাচে বাংলাদেশের পরিবর্তন তিনটি। একাদশে নেই সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন একাদশে নেই। দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। অন্যদিকে, অস্ট্রেলিয়া খেলছে আগের ম্যাচের একাদশ নিয়েই।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যা থান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।