ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহীম বলেন, আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই তাহলে আমরা সকল দল-মত, ধর্ম-বর্ণ সকল লোকের সঙ্গে মানবিক আচরণ করবো। সকলে আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করবো। সোমবার সকাল ১০টায় তার নির্বাচনী এলাকা দৌলতখান পৌরশহরের মধ্যবাজারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে অত্র এলাকা নদীভাঙনের হাত থেকে রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া তিনি সভায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষাসহ এলাকার উন্নয়নে ২২ দফা উপস্থাপন করেন। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন, অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম তালুকদার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মাহরুফ ইব্রাহীম আকাশ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান শাজু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরিদ মাস্টার, ওলামাদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরিকুল ইসলাম মাস্টার, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাস্টার, উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর মাস্টার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জীব মৃধা প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন- যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
‘নির্বাচিত হলে সব দল-মতের মানুষের উপর মানবিক আচরণ করবো’
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
