ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী হচ্ছেন বুয়েটের সাবেক ছাত্রনেতা ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি বাসদ কেন্দ্রীয় সংসদ কমিটির সদস্য ও মাগুরা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার শম্পা বসু। শম্পা বসু জানান, নির্বাচনকে সামনে রেখে এ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকেই মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের গোয়ালখালী, করচা ডাঙ্গা, বালিয়াডাঙ্গা ও শ্রীপুরের কাদিরপাড়া, নাকোল, সব্দালপুর, রাধানগর, শ্রীকোল এলাকায় আমার গণসংযোগ ও উঠান বৈঠক হবে। তিনি বলেন, মাঠ পর্যায়ে ভোটারদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে মানুষের ভোট দেয়ার আকাক্সক্ষা খুবই বেশি। ‘সবার হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই এবং বৈষম্যহীন সমাজ গড়তে চাই’- এ সেøাগানে আমি কাজ করছি। কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের হাতিয়ার। এই সেøাগান নিয়ে আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মই মার্কায় ভোট চেয়ে আমাদের দলকে শক্তিশালী করতে চাই।
মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা
মাগুরা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
