রামগঞ্জে বিভিন্ন দল থেকে ৩৪৮ জনের জামায়াতে যোগদান

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার সকাল ১০টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাহবুব আলম মাহির। এ সময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা আরও শক্তিশালী করতে নতুন যোগদানকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।