নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিক ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলির ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার। নিহত রফিক চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে ও পেশায় গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য। ইউপি চেয়ারম্যান আহসান শিকদার ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টায় রফিকুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি। প্রতিবেশীর পূর্বের পারিবারিক কলহের জের রয়েছে। তবে তদন্ত সাপেক্ষে কীভাবে, কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যের স্বামী নিহত
নরসিংদী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
