আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১ পটুয়াখালী-১ আসনে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ভোটের মাঠে ত্রি-মুখী লড়াইয়ে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিলেও প্রচারণায় এগিয়ে ধানের শীষ। পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন- বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ), জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মেজর ডা. আব্দুল ওহাব মিনার (ঈগল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা ইসলামী আন্দোলনের মাওলানা আবুল হাসান বোখারী ফিরোজ আলম (হাতপাখা), গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদশ জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল (মোটর গাড়ি), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের মনোনীত কেন্দ্রীয় পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম (ট্রাক)। বিএনপি’র প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে তার সমর্থকদের নিয়ে ধানের শীষ এর পক্ষে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবুল হাসান বোখারী ফিরোজ আলম (হাতপাখা), গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত বাংলাদশ জাসদের প্রার্থী গৌতম চন্দ্র শীল (মোটর গাড়ি) ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান (লাঙ্গল) এর প্রচারণার পাশাপাশি ভোটারদের কাছে গিয়ে তাদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরাসহ সমর্থকরা। এ আসনে ১টি পৌরসভা, ৩টি উপজেলায় এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫১ হাজার ৪৯২ জন। এ আসনে পোস্টাল ভোটার সংখ্যা ৪ হাজার ৭৪৬ টি। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৯২২ জন এবং মহিলা ৮২৪ জন। হিজড়া ভোটার রয়েছে ৮ জন। সরজমিনে দেখা যায়, সাংগঠনিক ভাবে ওয়ার্ড পর্যায় এবং ভোট কেন্দ্র ভিত্তিক প্রচার-প্রচারণায় বিএনপি’র প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর ধানের শীষ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেকগুণে এগিয়ে আছে। সচেতন মহলসহ ভোটারদের ধারণাÑ ভোট প্রদান, ভোটগ্রহণ ও ভোট গণনায় কোন ধরনের কারচুপি না হলে পটুয়াখালী-১ আসনে বিএনপি’র ধানের শীষের জয় হবে।
পটুয়াখালী-১
ত্রিমুখী লড়াই, প্রচারে এগিয়ে ধানের শীষ
পটুয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
