নির্বাচনী সভায় জিকে গউছ

নিজ আসনে জামানত হারানো মুরুব্বি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বড় তামাশা

ফন্ট সাইজ:

হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, জামায়াতের মুরুব্বি হবিগঞ্জ এসে অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। কিন্তু তিনি নারীদের সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা মুখে আনলে অজু থাকবে না। এ ছাড়া মৌলভীবাজারে নিজ এলাকার আসনে নির্বাচন করে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল। অথচ এই নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে। ৭১ এর ধূসর, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, বাংলাদেশের কবর রচনাকারী জামায়াত হয়েছে আজ আমাদের প্রতিপক্ষ। তাদের কাছে আমার সবিনয় জিজ্ঞাসা, জামায়াত কোনোদিন কি একদিনের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে? সরকার গঠন করতে পারেনি, দেশ চালানোর কোনো অভিজ্ঞতা কোনোদিন তাদের হয়নি। জনগণ কীসের আস্থা রেখে তাদের ভোট দিয়ে রাষ্ট্রের ক্ষমতা তুলে দিবে। সোমবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় দুপুর থেকেই বিএনপি, অঙ্গসংগঠন ও জোটের শরিক দলগুলোর কর্মী-সমর্থকরা দলে দলে মিছিল সহকারে উপস্থিত হন।