বাংলারজমিন

কাশিমপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

গাজীপুরের কাশিমপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার সকাল আনুমানিক ৬টা থেকে সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানা সংলগ্ন রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছা (২৮) কে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ঘটনার...

বাগেরহাটে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নিহত ১

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

বাগেরহাটের কচুয়ায় ওসমান সরদার (২৯) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওসমানসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। নিহত ওসমান বাগেরহাট সদর...

বিড়ি চাওয়ায় ছুরিকাঘাত গণপিটুনিতে মাদকাসক্ত যুবক নিহত

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ময়মনসিংহ সদরে বিড়ি চাওয়ায় যুবককে ছুরিকাঘাত করে সোহেল (৩০) নামে এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয় জনতার পিটুনিতে মাদকাসক্ত নিহত হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে নিহত সোহেলের মা শাহনাজ বেগম...

বিয়ের দিনে স্বজনদের হামলা: দিরাইয়ে কৃষক খুন

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের অনুষ্ঠান ঘিরে স্বজনদের বিরোধের জেরে আঞ্জু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ধল পূর্ব আশ্রম গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জু ওই গ্রামের মৃত ছাদ উল্লার ছেলে ও বরের আপন চাচাতো ভাই। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে একই গ্রামের...

তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ আহত ৭

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি নেতার কথায় ভোট দিতে না গিয়ে বিএনপি’র আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ায় বিএনপি’র ক্ষুব্ধ ওই নেতা ও তার অনুসারীদের হামলায় নারীসহ কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ...

পাঁচ লাখ ভোটারের জয় হয়েছে: রুমিন ফারহানা

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের নির্বাচন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিষয়ে অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করা এত সহজ নয়। নির্বাচন চলাকালে বিএনপি’র লোকাল লিডাররা অকারণে মানুষকে ভয় দেখিয়েছে। রাতে গিয়ে টাকা বিলি করেছে। ধামাউড়া...

জামালপুরের ৫টি আসনে জামানত হারালেন ২৪ প্রার্থী

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ ২৪ জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসনে সংগৃহীত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে সাড়ে ১২ শতাংশ ভোট অর্জন করতে না পারলে জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী...

বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীরসহ অন্তত ৭ জন আহত। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও...

কাউনিয়ায় পুনরায় ভোট গণনার দাবিতে মহাসড়কে অবস্থান

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কাউনিয়া উপজেলা বিএনপি ও ধানের শীষের কর্মী সমর্থকরা। শনিবার বেলা পৌনে ১টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বিএনপি’র নেতাকর্মী, সমর্থকরা ১১ দলীয় প্রার্থী জাতীয় নাগরিক পার্টির...

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তাপ

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ও জামায়াত। এ ছাড়া টানা দ্বিতীয়বার নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ প্যানেল। এর আগে আওয়ামী লীগের নেতৃত্বে এক প্যানেল ও বিএনপি-জামায়াত অন্য প্যানেলে নির্বাচন করে আসছিলো। আগামী ১৬ই...

দিনাজপুর-২

লড়াই শেষে সৌহার্দ্য মিষ্টিমুখ দুই প্রার্থীর

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনের পর এক অনন্য সৌজন্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। নির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং মিষ্টিমুখ করান। শুক্রবার রাতে বাজিতপুর গ্রামে আফজালুল আনামের নিজ...

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. শাহজাহান আলী।...

দিনাজপুরের ৪০ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪০ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রদত্ত ভোটের ১২ শতাংশ ভোট না পাওয়ায় এদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও...

কুমিল্লায় ৫৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসন থেকে ৮৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ৫৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল প্রার্থীর জামানত। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কুমিল্লা-১ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে জামানত...

মৌলভীবাজার-২

শওকতুলের হাত ধরে ৩০ বছর পর বিএনপি’র আসন পুনরুদ্ধার

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৩০ বছর পর জয় পেয়েছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকুর হাত ধরে আসনটি পুনরুদ্ধার হয়েছে। তিনি ১৪ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে গত ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ...

কিশোরগঞ্জ ১

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীরের জামানত বাজেয়াপ্ত

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি এ আসনে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র ৬৮৪ ভোট পান। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের ১৮২ কেন্দ্রে মোট...

লালমনিরহাটে জনতার দল চেয়ারম্যান জাপা’র রাঙ্গাসহ ১৫ প্রার্থী জামানত হারালেন

১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে জামানত হারালেন জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী মশিউর রহমান রাঙ্গা, জনতার দলের চেয়ারম্যান শামীম কামালসহ ১৫ জন। লালমনিরহাট-১ আসন: ভোট পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৮১ ভোট। এখানে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) ভোট পেয়েছেন ৫ হাজার ১৫৮টি। স্বতন্ত্র প্রার্থী আবু সামা...

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত ১

১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় অমিতাভ চন্দ্র সুজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খামার বল্লমঝার এলাকায় নিজ বাসার সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুজন ওই...

নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ জামায়াতসহ ১১ দলীয় জোটের

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযোগ করেন তিনি। জামায়াত আমীর বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার...

একটি আসনেও জিততে পারেনি জাপা

১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

‘লাঙ্গল’ সামনে নিয়ে জানাজার নামাজ পড়ছেন কয়েকজন তরুণ। এই ছবিটা বেশ ভাইরাল হয়েছে। জাপা’র দুর্গখ্যাত রংপুরেও কোনো লড়াই করতে পারেনি। শুধু তাই নয়, দ্বিতীয় অবস্থানেও যেতে পারেনি। রংপুর-৩ আসনে সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের নির্বাচনী এলাকা। দীর্ঘদিন ধরেই আসনটি ধরে রেখেছে এরশাদ ও এরশাদের স্বজনরা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই আসন থেকে...