রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে। তবে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, উনার যে অক্সিজেন গ্রহণ করতে হতো, সেটা এখন কমে এসেছে। অর্থাৎ...
