ব্রাহ্মণবাড়য়িায় হাতাহাত-িধাক্কাধাক্কি পালালো কন্দ্রে দখলকারীরা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। তবে কেন্দ্র দখল, জালভোট দেয়ার চেষ্টায় হয়েছে হাতাহাতি-ধাক্কাধাক্কি।
সরাইলের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে জালভোট দেয়া নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ১ জন আহত হন। এ নিয়ে দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বন্ধ হয়ে পড়ে কেন্দ্রের ভোটগ্রহণ। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে সৃষ্টি হওয়া এই পরিস্থিতি সেনা সদস্যরা এসে নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি জোট প্রার্থী খেজুর গাছ প্রতীকের জুনায়েদ আল হাবিবের এজেন্ট শামসু মিয়া ও স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের এজেন্ট তানভীর পাঠানের মধ্যে জালভোট নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে হাতিহাতিতে লিপ্ত হয় তারা। একপর্যায়ে তানভীর পাঠানকে শামসু মিয়ার মুখে ঘুষি মেরে আহত করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. অহিদ হোসেন জানান, ৪ নম্বর বুথে ২ জন এজেন্ট ধাক্কাধাক্কি করে মারামারিতে লিপ্ত হয়। আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এজন্য ৫/৬ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। দুপুরে বড্ডাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটে প্রভাব বিস্তার করা নিয়ে খেজুর গাছ হাঁস প্রতীকের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
আশুগঞ্জের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা চালানো হলে সেনা সদস্যদের ধাওয়া ও লাঠিপেটায় পালিয়েছে কেন্দ্র দখল করতে আসা লোকজন। ভোট চলাকালে দুপুরে কেন্দ্রটি দখল করে জালভোট দেয়ার চেষ্টা চালায় বিএনপি জোট প্রার্থী খেজুর গাঁছ প্রতীকের জুনায়েদ আল হাবিবের সমর্থকরা। খবর পেয়ে ওই কেন্দ্রে যান স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। তিনি সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে তারা সেখানে এসে কেন্দ্র দখলের জন্য জড়ো হওয়া লোকজনকে ধাওয়া দেয় এবং তাদের লাঠিপেটায় ছুটে পালায় দখলকারীরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে আহমদ ছড়া জানান, কেন্দ্রের বাইরে অতিরিক্ত লোক জমা হওয়ায় সেনাবাহিনী তাদের সরিয়ে দিয়েছে।
সকাল সকাল ভোটকেন্দ্রে: ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আধ ঘণ্টা-পৌনে ১ ঘণ্টা আগেই লাইনে দাঁড়ান ভোটাররা। পৌনে সাতটার দিকে কেন্দ্রে আসেন লিয়াকত আলী। জানান, নামাজ পড়ে একটু হেঁটে চলে এসেছি। মিনিট দশেকের মধ্যে কেন্দ্রটিতে ভোটারের লাইন পড়ে যায়। কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. ইকবাল হোসেন জানান, এখানে মোট ভোটার তিন হাজার ৬৮১ জন। ভোট নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবার বেলা ১২ টা বা তারও কিছু পরে ভোটার শূন্য দেখা যায় অনেক কেন্দ্র। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২ টার আগেই পুরুষের লাইন ফাঁকা হয়ে যায়। তবে নারী ভোটার ছিলেন তখন। কেন্দ্রে ১২ টা পর্যন্ত ৩৮১৯ ভোটের মধ্যে পুরুষ ভোট কাস্ট হয় ৭১৮ এবং নারী ভোট ৫২২টি।
ভোটার নেই এমন চিত্র দেখা গেছে চর-লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এ কেন্দ্রে ১৪৭০ ভোটের মধ্যে দুপুর পৌনে ২ টায় কাস্ট হয় ৮১২ ভোট। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনেক বয়স্ক নারীরাও আসেন ভোট দিতে। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মেয়ের সঙ্গে আসেন ৮০ বছর বয়সী রমচান বেগম। ৭৫ বছর বয়সী সফুজা বেগমকে ধর ধরে নিয়ে আসেন ছেলে। শারীরিক অসুস্থতার মধ্যে ভোট দিতে এসে তারা বেশ খুশি পরিবেশ দেখে।
এদিকে দায়িত্বে অবহেলায় ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোস্তফা কামালকে অব্যাহতি দেয়া হয় দুপুরে।
ভোটকেন্দ্রে মৃত্যু: সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা যান কর্তব্যরত পুলিং অফিসার মো. মোজাহিদুল ইসলাম (৪৮)।
গতকাল সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান,সকালে কেন্দ্রের ২নং বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে সবাই এগিয়ে এসে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে শুনেছি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এজন্য আমরা মর্মাহত। মোজাহিদুল ইসলাম সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক।
‘এদেশে ভোট দিতে পারবো একসময় চিন্তাও করতে পারিনি’: ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের বিএনপি প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল ভোট দিয়ে তার প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে।
বলেন, ২০১৪তে আমরা ভোট দিতে পারিনি। ২০১৮তে এমন পরিবেশ হয়েছে আমার ভোটটা পর্যন্ত আগের দিন নেয়া হয়ে গেছে। ২০২৪ এ আমরা দেই নাই। এই বেদনা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের মানুষের। তারা দীর্ঘ ৩টা টার্ম ভোট দিতে পারেনি। বিশেষ করে আমাদের নতুন জেনারেশন তারাও ভোট দিতে পারেনি। আজকে সারা বাংলাদেশে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ভোট আমাদের দেশে একটা উৎসব। সত্যিকার অর্থে সেই উৎসবটা আজকে দেখতে পারছি।
ভোট দিলেন রুমিন ফারহানা: সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টায় ভোট দেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকের রুমিন ফারহানা। তিনি কেন্দ্রে পৌঁছলে হাঁস হাঁস বলে সেøাগান দিতে থাকে তার সমর্থকরা। শাহবাজপুরে নিজ বাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কেন্দ্রে যাওয়ার পথেও ভোটাররা বিশেষ করে নারী ভোটাররা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলে তাকে অভিবাদন জানান।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের জানান, বুধবার রাতে নোয়াগাঁও ইউনিয়নে তার দু’জন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়। আশুগঞ্জে ৮ টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
পরে তিনি শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরাইল সদরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।
জাবেদ রহিম বিজন ও মাহবুব খান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। তবে কেন্দ্র দখল, জালভোট দেয়ার চেষ্টায় হয়েছে হাতাহাতি-ধাক্কাধাক্কি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন