হোসেনপুরে জালভোট দেয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

হোসেনপুরে জালভোট দেয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জালভোট দেয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামের এক যুবককে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত ওই যুবক উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ইমরান দুপুরে অন্যজনের হয়ে ভোট দিতে যান। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত লোকজন প্রথমে তাকে আটক করে। পরে জুডিশিয়াল ভ্রাম্যমাণ আদালত এসে তাকে ২ বছরের সাজা দেন। এ ব্যাপারে ম্যাজিস্ট্রেটের বক্তব্য নিতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন