ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্থ হয়ে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্থ হয়ে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা গেছেন কর্তব্যরত পোলিং অফিসার মো. মোজাহিদুল ইসলাম (৪৮)। গতকাল সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে সবাই এগিয়ে এসে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মোজাহিদুল ইসলাম সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। মোজাহিদুল দুই ছেলে ও এক সন্তানের জনক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন