মোহনগঞ্জে জালভোট দিতে গিয়ে কিশোর আটক

মোহনগঞ্জে জালভোট দিতে গিয়ে কিশোর আটক

ফন্ট সাইজ:

নেত্রকোণার মোহনগঞ্জে জাল ভোট দিতে গিয়ে মো. বাইজিত মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই কিশোরকে আটক করা হয়। ওইদিন দুপুরে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার কলুংকা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে বাইজিত জাল ভোট দেয়ার উদ্দেশ্যে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় বাইজিতকে দেখে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে অবগত করা হয়। পরে প্রিজাইডিং অফিসার ওই কিশোরীকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। সেনাবাহিনীর সদস্যরা আটককৃত ওই কিশোরকে দ্রুত মোহনগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটককৃত বাইজিতকে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন