টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গতকাল বৃহস্পতিবারের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কৌশলগত মবের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে বলা হয়, দলের কর্মীরা জামায়াতের পোলিং এজেন্টদেরকে কয়েকটি ভোটকেন্দ্র থেকে মারপিট করে বের করে দেয়। মহিলা এজেন্টরাও রেহাই পাননি। তাদেরকে রুমে আটকে রেখে জিম্মি করা হয়। পরে স্খানীয় প্রশাসন গিয়ে তাদেরকে উদ্ধার করে। গোপালপুর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক ইদ্রিস আলীকে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। উপজেলার ৩৩টি কেন্দ্রে জোর করে ভোট নেয়া হয়। এজন্য এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ এবং ফলাফল স্থগিতের দাবি জানানো হয়। গতকাল বিকাল সাড়ে তিনটায় টাঙ্গাইলের গোপালপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন টাঙ্গাইল-২ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর।
এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান তালুকদার, টাঙ্গাইল জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শাহ আলম এডভোকেট সাফিউল আলম প্রমুখ।
টাঙ্গাইল-২
৩৩ কেন্দ্রে পুনঃভোট ও ফল স্থগিতের দাবি জামায়াতের
গোপালপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
