মেহেরপুরে ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১১ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন জামায়াতের কর্মী, অপর একজন বিএনপিকর্মী। জামায়াতের আহত কর্মীদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ৭ জন ও মুজিবনগর উপজেলার জয়রামপুর গ্রামে ৩ জন। বিএনপিকর্মীর বাড়ি গাংনী উপজেলার খাসমহল গ্রামে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পৃথকভাবে তিনটি স্থানে সংঘর্ষে তারা আহত হন। আহতদের মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জামায়াতকর্মীরা ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় বিএনপি’র কর্মীরা তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। একপর্যায়ে উভয়দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। গাংনী থানার ওসি উজ্জ্বল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মেহেরপুরে ভোটকেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১
মেহেরপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
