সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জালভোট দেয়ার চেষ্টা করায় রুবেল হোসেন (২২) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে এই সাজা দেন। তবে ওই যুবক কোন দলের সমর্থক, সেটা জানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এক প্রবাসীর ভোট দিতে গিয়ে তিনি আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন একই উপজেলার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, ওই যুবক কেন্দ্রে প্রবেশ করলে সন্দেহ হয়। পরে নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সন্দেহ আরও বেড়ে যায়। পরে খবর পেয়ে বিচারিক আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জিজ্ঞাসাবাদ করেন। এ জিজ্ঞাসাবাদে জালভোট দেয়ার চেষ্টার কথা স্বীকার করেন রুবেল। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জে জালভোট দেয়ার চেষ্টা যুবকের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
