লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে জামানত হারালেন জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী মশিউর রহমান রাঙ্গা, জনতার দলের চেয়ারম্যান শামীম কামালসহ ১৫ জন।
লালমনিরহাট-১ আসন: ভোট পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৮১ ভোট। এখানে জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) ভোট পেয়েছেন ৫ হাজার ১৫৮টি। স্বতন্ত্র প্রার্থী আবু সামা মো. রেজাউল হক পেয়েছেন ১৯১ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ফজলুল করিম শাহরিয়া (হাতপাখা) ২ হাজার ২৪২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম সরকার (মোটরসাইকেল) পেয়েছেন ৮০৪ ভোট। বাংলাদেশ লেবার পার্টি প্রার্র্থী শুভ আহম্মেদ (আনারস) ১৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ ঘোড়া মার্কা ৭ হাজার ৯৫৯ ভোট। বাংলাদেশ জাসদ প্রার্থী হাবিব মো. ফারুক (মোটরগাড়ি) ২২৬ ভোট। তারা সকলে জামানত হারিয়েছেন।
লালমনিরহাট-২ আসন: ভোট পড়েছে ২ লাখ ৭৩ হাজার ৬৬২টি। ৮১০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন জাতীয় পার্টি প্রার্থী মো. এলাহান উদ্দিন। জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল কলম মার্কা ২০ হাজার ১০৭ ভোট। অন্যরা হলেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে) ১ হাজার ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল) ৩ হাজার ৪৯৯ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (হাতপাখা) মো. মাহফুজুর রহমান হাতপাখা ৬ হাজার ৯৩৯ ভোট।
লালমনিরহাট-৩ আসন: ভোট পড়েছে ২ লাখ ২ হাজার ৬৩২টি। জাতীয় পার্টির লাঙ্গল মার্কা ভোট পেয়েছে ২ হাজার ১৫০। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (হাতপাখা) মো. আমিনুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৩ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে) মধু সুদন রায় পেয়েছেন ৮৭৮ ভোট। গণসংহতি আন্দোলন দিপক কুমার রায় (মাথাল) পেয়েছেন ৪২৯ ভোট। সকলেই জামানত হারিয়েছেন।
লালমনিরহাটে জনতার দল চেয়ারম্যান জাপা’র রাঙ্গাসহ ১৫ প্রার্থী জামানত হারালেন
লালমনিরহাট প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
