গাজীপুরের কাশিমপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার সকাল আনুমানিক ৬টা থেকে সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানা সংলগ্ন রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা বাবুল মিয়া তার তৃতীয় স্ত্রী আজিরন নেছা (২৮) কে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন ভোর আনুমানিক ৬টার দিকে বাবুল স্ত্রীকে বাসায় রেখে পাশের একটি চায়ের দোকানে যান। প্রায় ৩০ মিনিট পর তিনি বাসায় ফিরে দেখতে পান তার স্ত্রীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কাশিমপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা
কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
