ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি এ আসনে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র ৬৮৪ ভোট পান। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের ১৮২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫৫ হাজার ১৩৫ জন। এর মধ্যে ২ লাখ ৭৪ হাজার ৩১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কিশোরগঞ্জ ১
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীরের জামানত বাজেয়াপ্ত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
