বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

ফন্ট সাইজ:

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীরসহ অন্তত ৭ জন আহত। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধানাইদহ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকালে ধানাইদহ বাজারে জামায়াতকর্মী সাব্বিরকে মারপিট করে বিএনপি’র কর্মীরা। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপি’র নেতাকর্মীরা। এতে নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ ৭জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে দু’জনকে এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন