পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ চলছে
হুমায়ুন কবীরের আশায় একের পর এক ধাক্কা
তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর অনেক আশা নিয়ে দল গঠন করে নির্বাচনে নেমেছেন। মুর্শিদাবাদের ভরতপুরের সাবেক এই বিধায়ক বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে নিজেকে মুসলিমদের অন্যতম মুখ হিসেবে হাজির করেন। তিনি এমনও ঘোষণা করেছিলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে তার নির্ণায়ক ভূমিকা থাকবে।এরপর আম জনতা উন্নয়ন পার্টি...
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের গ্রেপ্তারি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা হবে জানিয়ে মমতা বলেছেন, কমিশনের উপরমহল থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে। এই আবহে তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের আশঙ্কা করে কলকাতা...
হরমুজ প্রণালিতে ভারতের জাহাজে ইরানের আক্রমণ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
নির্বাচন কমিশনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। এই ভোটে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কোন জেলায় কত বাহিনী থাকবে— তার হিসাব দিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে তারা।কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি,...
সংসদের বিশেষ অধিবেশন প্রসঙ্গে সোনিয়া গান্ধী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় ভারত ইরানের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছে এবং সংহতি দেখিয়েছে, তাই এর জন্য ইরান কৃতজ্ঞ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের ৪০তম দিন উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি এ কথা বলেছেন। ভারত ও তার জনগণের...
পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনে প্রার্থী ১৪৭৮
পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনে আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট হবে। মনোনয়নপত্র স্ক্রুটিনির পর জানা গেছে, ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। তবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। সবচেয়ে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসানের চেষ্টায় শান্তি আলোচনা হতে চলেছে। সেই উদ্দেশে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের আলোচনা করার কথা। তবে ইসরাইল বনাম লেবানন যুদ্ধ চলছে। ইরান জানিয়েছে যুদ্ধবিরতি ইসরাইল-লেবাননের মধ্যেও হতে হবে।এই আবহে ইসরাইলের লেবাননে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘লেবাননে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক...
তৃণমূল কংগ্রেসকে জানানো হলো নির্বাচন হবে হিংসা ও ভয়মুক্ত
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, আশা করি এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি নিয়ে আসবে। হরমুজ প্রণালী দিয়ে অবাধ বাণিজ্য প্রবাহেরও আহ্বান জানিয়েছে ভারত।বিবৃতিতে ভারত তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, পশ্চিম এশিয়ায় “চলমান সংঘাতের দ্রুত অবসানের জন্য সংলাপ ও...
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সমাজমাধ্যমে এক পোস্টে বলেছে, এই সফর দুই দেশের অংশিদারি শক্তিশালী করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায়...
পশ্চিমবঙ্গের নির্বাচন
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানা অভিযোগে বার বার নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে। অবশেষে সোমবার গভীর রাতে নির্বাচন কমিশনের তরফে জেলা অনুযায়ী বাদ পড়া (ডিলিটেড) নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বাদ পড়া নামের সঙ্গে আগে বাদপড়া নাম...
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করার জন্য বিরোধীদের দেওয়া নোটিশ সংসদের দুই কক্ষে প্রত্যাখ্যান করা হয়েছে। গত ১২ মার্চ বিরোধীরা এই নোটিশটি জমা দিয়েছিল । এতে লোকসভার ১৩০ জন সদস্য ও রাজ্যসভার ৬৩ জন সদস্য স্বাক্ষর করেছিলেন। এই নোটিশে অন্যান্য অভিযোগের পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনারকে নির্বাহী বিভাগের "অধীনস্থ"...
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
পশ্চিমবঙ্গের মালদহের মোথাবাড়িতে সম্প্রতি এসআইআর বিরোধীতার নামে বিচারকদের দীর্ঘ সময় আটকে রেখে হেনস্থার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে। তবে সোমবার সুপ্রিম কোর্ট এই ঘটনাকে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, এই ঘটনার মূল অনেক গভীরে।সোমবার মোথাবাড়িকাণ্ডের শুনানিতে ঘটনার তদন্তভার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর হাতে তুলে...
হাদি হত্যা
প্রিন্ট সংস্করণ
প্রিন্ট সংস্করণ